সমস্যা হচ্ছে টিকার এসএমএস পেতে
অনলাইন নিউজ পোর্টাল
•
09 সেপ্টেম্বর 2021, 08:21 সকাল
•
247 বার পঠিত
টাকা দানকারী কেন্দ্রগুলোতে ধারণক্ষমতার চেয়ে বেশি নিবন্ধন হওয়ায় করোনাভাইরাসের টিকাগ্রহণের এসএমএস পেতে সমস্যার হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ কথা জানিয়েছেন।
টিকার এসএমএস পেতে সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি নিবন্ধন হয়েছে। আমরা চেষ্টা করছি সমাধান করতে কিন্তু বাস্তবতা হলো একটি কেন্দ্রে নির্দিষ্ট পরিমাণ টিকা এক দিনে দেয়া যায়। তার চেয়ে বেশি টিকা দিতে গেলে হয়তো আমাদের অনেক কিছু আপোস করতে হবে। সেখানে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি আছে। সেগুলোকে সমাধান করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আশা করি, সহসা আমরা আশার বাণী শোনাতে পারবো।