বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিটি এলাকায় সব প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ ঘোষণা

মোহাম্মদ খাইরুল আমিন 17 জুলাই 2024, 12:34 দুপুর 254 বার পঠিত
সিটি এলাকায় সব প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ ঘোষণা

দেশের আটটি বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়সমুহ বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া মন্ত্রণালয়ের আওতাধীন শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারসমূহের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়,কোমলমতি শিশুদের নিরাপত্তা বিবেচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এসব  শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দিনভর সংঘর্ষে চট্টগ্রাম, ঢাকা ও রংপুরে অন্তত ৬ জনের মৃত্যুর খবর এসেছে।

এ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। স্থগিত করা হয়েছে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও।

এছাড়া সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজও বন্ধ ঘোষণা করেছে ইউজিসি। পাশাপাশি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।