বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শিথিল হচ্ছে না রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী কার্যক্রম

অনলাইন নিউজ পোর্টাল 03 নভেম্বর 2021, 07:33 বিকাল 265 বার পঠিত
শিথিল হচ্ছে না রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী কার্যক্রম

প্রতিনিয়তই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কোনো না কোনো অপরাধ সংঘটিত হচ্ছে। ক্যাম্পে হত্যাকাণ্ড, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র উদ্ধার, ইয়াবা ব্যবসা, বাংলাদেশে অনুপ্রবেশ ও অনিয়মতান্ত্রিক কাজে রোহিঙ্গাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে।
আজ বুধবার কক্সবাজারের টেকনাফের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গ ক্যাম্পে পারিবারিক কলহের জেরে রোহিঙ্গা মোছা. মুবারজানকে (৩৫) তার স্বামী মো. জাফর (৪০) দা দিয়ে জবাই করে হত্যা করেছে। তারা ওই ক্যাম্পের সি/৬ ব্লকে বসবাস করতেন।  মরদেহটি টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে।