বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শিশুদের খেলার মাঠ আর বইয়ের মধ্যে আনতে চাই: প্রধানমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন 27 এপ্রিল 2026, 05:47 বিকাল 74 বার পঠিত
শিশুদের খেলার মাঠ আর বইয়ের মধ্যে আনতে চাই: প্রধানমন্ত্রী

বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের নানা পরিকল্পনার কথা শোনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, “বই পড়ার অভ্যাসটা আমরা গড়ে তুলতে চাইছি। বাচ্চাদের মোবাইল ফোন থেকে বের করে নিয়ে এসে খেলার মাঠ ও বইয়ের মধ্যে আনতে চাইছি। এটা একটা পরিকল্পনা আমাদের আছে।

“কতটুকু সফল হব, সেটা পরের ব্যাপার। আমরা কাজটা শুরু করতে চাচ্ছি।“

সোমবার দুপুরে যশোরের প্রাচীন গ্রন্থাগার ‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি’ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।

সেখানে উপস্থিত নাগরিকদের উদ্দেশে বলেন, “আপনাদের মতো মানুষদের যখন দেখি, তখন আমরা উৎসাহ পাই। আমি ব্যক্তিগতভাবে উৎসাহ পাই যে, নিশ্চয়ই এখনো বই পড়ার মানুষ রয়ে গেছে। নিশ্চয়ই আমাদের কাজটিতে আমরা সফল হব।”