শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

মোহাম্মদ খাইরুল আমিন 15 জুন 2022, 02:23 দুপুর 215 বার পঠিত
সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। টানা চারদিনের বেশি সময় তিনি সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

আজ বুধবার দুপুর ১টার সামান্য পর খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এই খবর নিশ্চিত করেছেন। 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়াকে কেবিনে নেওয়া হয়েছে। তার আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। মেডিকেল বোর্ড সেগুলোর বিষয়ে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবে।

গত শুক্রবার রাতে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন। তারপর তার গুলশানের বাসা থেকে রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মেডিকেল বোর্ড তার তত্বাবধান করে। শনিবার জানা যায়, খালেদা জিয়ার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। সেদিন তার এনজিওগ্রাম করা হয়। হার্ট থেকে ব্লক অপসারণও করা হয়।