বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিরাজগঞ্জে সড়ক ‍দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত

অনলাইন নিউজ পোর্টাল 18 অক্টোবর 2021, 09:46 সকাল 261 বার পঠিত
সিরাজগঞ্জে সড়ক ‍দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত

গত রোববার রাতে সিরাজগঞ্জে সড়ক ‍দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

 ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের নলকা মোড় এলাকায় এবং ঢাকা-রাজশাহী মহাসড়কের খালকুলা ৫নং সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে আরও আটজন।

‍দুর্ঘটনায়  নিহতরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার মাসিমপুর মহল্লার নাসির উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) এবং তার ছেলে নয়ন (২২)। নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু পশ্চিম থানার এসআই মো. আব্দুল মজিদ জানান, রাতে রাস্তা পার হতে গিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিমসংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা সেতু এলাকায় ব্যাটারিচালিত একটি অটোভ্যান বিকল হয়ে যায়। এ সময় দ্রুতগামী একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মনোয়ারা বেগম ও তার ছেলে নয়ন নিহত হন। আহত হয় মেয়ে ইসরাত জাহান। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মো. আব্দুল্লাহেল বাকী জানান, ঢাকা থেকে দেশ ট্রাভেলসের একটি বাস রাজশাহী যাচ্ছিল। মহাসড়কের খালকুলা ৫নং সেতু এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক্টরে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান আহত হন বাসের কমপক্ষে সাত যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।