সিরাজগঞ্জে মাইক্রোবাসে ডাকাতি, মোবাইল ও টাকা লুট
মোহাম্মদ খাইরুল আমিন
•
10 মার্চ 2025, 11:26 দুপুর
•
221 বার পঠিত
যমুনা সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসে ইট ছুঁড়ে থামিয়ে ডাকাতি করা হয়েছে।
রোববার রাত ৯টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলাম জানান।
আনারুল বলেন, “মাইক্রোবাসটি কোনাবাড়ি এলাকায় পৌঁছলে ডাকাতরা তাতে ইট ছুঁড়ে মারে। ওই সময় চালক মাইক্রোবাসটি থামান। এরপর ৭-৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে তাদের কাছে থাকা সাতটি মোবাইল ও নগদ প্রায় ৮০ হাজার নগদ টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।”
এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।