শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

মোহাম্মদ খাইরুল আমিন 22 এপ্রিল 2022, 04:36 দুপুর 240 বার পঠিত
সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুর গেছেন। 

আজ শুক্রবার সকালে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৪ ফ্লাইট যোগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই ওবায়দুল কাদের ঢাকায় ফিরবেন বলে আশা করছেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা  শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি রুটিন চেকআপের জন্য ভারতের দিল্লি যান ওবায়দুল কাদের। দিল্লির মেজেন্টা হাসপাতালে তার শারীরিক চেকআপ করা হয়।