সিলেটে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ
ফের সিলেটে ভয়াবহ আকার ধারণ করছে করোনা পরিস্থিতি । প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের হার।
১৮ জানুয়ারি গত ২৪ ঘন্টায় ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার বেড়ে ১৭ দশমিক ৭৩ শতাংশে পৌছেছে। তবে আক্রান্তরা কোন ভ্যারিয়েন্ট বহন করছে, তা নিশ্চিত নয় স্বাস্থ্য বিভাগ।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে থেকে ১ হাজার ১৭৯ জনের নমুনা পরিক্ষায় ২০৯ জনের করোনা শনাক্ত হয়। তন্মধ্যে সিলেট জেলায় ৯২৯ জনের নমুনা পরিক্ষায় শনাক্ত হন ১৪৭ জন। শনাক্তের হার ১৫ দশমিক ৮২ শতাংশ। সুনামগঞ্জে ৫৭ জনের নমুনা পরিক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১২ দশমিক ২৮ শতাংশ। হবিগঞ্জে ৯৬ জনের মধ্যে ২৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৭ দশমিক ৮ শতাংশ এবং মৌলভীবাজারে ৯৭টি নমুনা পরিক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৯ দশমিক ৯০ শতাংশ।
সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৬৪ জনে। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭৩৫ জন। এছাড়া সুনামগঞ্জে ৬ হাজার ২৮১ জন, হবিগঞ্জে ৬ হাজার ৭৫১ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ২৯৭ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ জন। এরমধ্যে ৯ জন সিলেটের ও মৌলভীবাজারে বাসিন্দা ২ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৫০ হাজার ১৮৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৩১ হাজার ৮৩৯ জন।