সিলেটে বন্যার পানিতে ডুবে মা-ছেলের মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
21 জুন 2022, 03:01 দুপুর
•
275 বার পঠিত
বন্যার পানিতে ডুবে মৃত্যু হলো এক মা ও তার ছেলের। সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ছাতারখাই গ্রামে মঙ্গলবার তাদের মৃতদেহ ভেসে ওঠে। স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
মৃত মায়ের নাম নাজমুননেসা (৫০)। ছেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের মহালীখলা গ্রামের আজব আলীর স্ত্রী। মারা যাওয়া তাদের ছেলের নাম রহমান মিয়া (১৪)।
জানা গেছে, শুক্রবার নাজমুননেসা তার ছেলেকে নিয়ে ছাতারখাই গ্রামে গিয়েছিলেনে। সেখানে তার মেয়ে থাকেন। ফেরার সময় পানির স্রোতে মা-ছেলে তলিয়ে যান। অনেক খুঁজেও তাদের পাওয়া যায়নি। মঙ্গলবার তাদের মৃতদেহ ভেসে উঠল।
যেহেতু ময়নাতদন্তের দরকার পড়বে না তাই পরিবারের কাছে পুলিশ লাশ দুটি হস্তান্তর করবে বলে জানিয়েছে।