সিলেটে বিএনপির ৪ নেতা বহিষ্কার
মোহাম্মদ খাইরুল আমিন
•
02 নভেম্বর 2022, 08:07 সকাল
•
636 বার পঠিত
সিলেটে বিএনপির চার নেতা দলীয় নির্দেশ না মেনে পৌরসভা ও উপজেলায় প্রার্থী হওয়ায় বহিষ্কার করা হয়েছে।
গত মঙ্গলবার বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানান ।
এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. গিয়াস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও মহিলাবিষয়ক সম্পাদক মুসলিমা আক্তার চৌধুরী এবং বিশ্বনাথ পৌরসভার মেয়র প্রার্থী বিএনপির সদস্য মুমিন খান মুন্নাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।