বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 04 আগস্ট 2022, 06:16 বিকাল 437 বার পঠিত
সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে সিলেটে আরো দু’জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। তথ্যমতে, গত একদিনে মৃত দু’জনেই সিলেট জেলার বাসিন্দা।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা  দাঁড়িয়েছে ১ হাজার ২৪৭ জনে। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সিলেট জেলায় ১ হাজার ৫১ জন, সুনামগঞ্জে ৭৫ জন, মৌলভীবাজারে ৭২ জন ও হবিগঞ্জে ৭৫ জন রয়েছেন।

এদিকে, গত একদিনে সিলেট বিভাগে ১১০ জনের করোনা পরীক্ষার বিপরীতে ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে শনাক্তের হার ১৪.৫৫ ভাগ। এ নিয়ে বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৫২৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ হাজার ৭৫৮ জন।