বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে বিক্ষুব্ধ সাত কলেজের শিক্ষার্থীরা

অনলাইন নিউজ পোর্টাল 30 মে 2021, 06:42 বিকাল 784 বার পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে বিক্ষুব্ধ সাত কলেজের শিক্ষার্থীরা

পহেলা জুনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত না দিলে রাজপথ অচল করে দেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

রোববার (৩০ মে) সকাল সাড়ে এগারোটায় ১ জুনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে নীলক্ষেত মোড়ের পেট্রোল পাম্পের সামনে থেকে একটি মিছিল বের করে সাত কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি ঢাবি'র মূল ফটক মুক্তি ও গণতন্ত্র তোরণ হয়ে পেট্রোল পাম্পে এসে সমাবেশ করে। সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।