শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প
আতাউল্লাহ পলাশ
•
28 অক্টোবর 2026, 07:37 সকাল
•
5 বার পঠিত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে শিগগিরই বৈঠকের আয়োজন করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে ট্রাম্প বুধবার সাংবাদিকদের বলেন, ‘খুব শিগগিরই একটি বৈঠকের আয়োজন করা হবে। আমার মনে হয়, এতে অনেক অগ্রগতি হতে পারে।’
#আন্তর্জাতিক
#বাসস