বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শেষমেশ দেশেই ফিরলেন সদ্যবিদায়ী তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল 12 ডিসেম্বর 2021, 06:16 বিকাল 282 বার পঠিত
শেষমেশ দেশেই ফিরলেন সদ্যবিদায়ী তথ্য প্রতিমন্ত্রী

কানাডা ও দুবাইয়ে ঢুকতে না পেরে শেষমেশ রোববার বিকেলে দেশেই ফিরেছেন সদ্যবিদায়ী তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

দুবাই থেকে ৪ ঘণ্টা ২১ মিনিটের যাত্রা শেষে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের নির্ধারিত সময় এদিন বিকেল ৪টা ৫৫ মিনিট হলেও ৫টা ৭ মিনিটের দিকে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়।

এর আগে ডা. মুরাদ দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ( ইকে-৫৮২) বিমানে দেশে ফিরছেন সকাল ৭টা ৫৬ মিনিটের ফ্লাইটে এমন খবরে সাংবাদিকরা ভোর থেকেই ভিড় করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু নির্ধারিত বিমানটি ল্যান্ড করলেও এই ফ্লাইটে ডা. মুরাদ হাসান বাংলাদেশে আসেননি।