শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শেষ হলো ইসলামি বইমেলা

অনলাইন নিউজ পোর্টাল 13 নভেম্বর 2021, 10:57 দুপুর 363 বার পঠিত
শেষ হলো ইসলামি বইমেলা

এবারের ইসলামী বই মেলা ছিলো অনেকটা ব্যতিক্রমধর্মী। শুরুর দিকে খুব বেশি প্রচার প্রচারণা এবং দর্শনার্থীদের উপস্থিতি না থাকলেও শেষ সময়ে বিভিন্ন ইসলামি ব্যক্তিত্বদের উপস্থিতি ও প্রচারণায় বেশ জমে ওঠে মেলাটি, যেন তিল ধারণের ঠাঁই নেই! ঢাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে মেলায় এসে যোগ দিয়েছেন বইপ্রেমীরা।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে প্রতিবছর বায়তুল মোকাররাম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় 'ইসলামি বইমেলা'। এ বছরের মেলা উদ্বোধন করা হয় বিগত ১৯ অক্টোবর। মেলাটি ৩ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও ক্রেতা, বিক্রেতা ও প্রকাশকদের ব্যাপক চাহিদার কারণে সময় বাড়ানো হয় ১২ নভেম্বর পর্যন্ত। শুক্রবার ছিল মেলার শেষ দিন।