বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সেন্টমার্টিনকে মেরিন প্রটেক্টেড এরিয়া ঘোষণা করল সরকার

মোহাম্মদ খাইরুল আমিন 07 জানুয়ারী 2022, 04:04 দুপুর 1,043 বার পঠিত
সেন্টমার্টিনকে মেরিন প্রটেক্টেড এরিয়া ঘোষণা করল সরকার

বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার সমুদ্রকে ‘সেন্টমার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া’ ঘোষণা করেছে সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
গত ৪ জানুয়ারি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বন শাখা-২ এর উপসচিব দীপক কুমার চক্রবর্তী স্বাক্ষরিত আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এতে উল্লেখ করা হয়, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ (২০১২ সালের ৩০ নং আইন) এর ধারা ১৩(১) ও ১৩(২) এর ক্ষমতা বলে বৈশ্বিকভাবে হুমকির সম্মুখীন প্রবাল, গোলাপী ডলপিন, হাঙর , সামুদ্রিক কাশিম, মাছ, ঘাস (সি-গ্রাস) ও জীববৈচিত্র্য এবং এদের আবাসস্থল সংরক্ষণ; সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই আহরণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার মানোন্নয়ন; ব্লু ইকোনমি সম্মৃদ্ধকরণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-১৪) অর্জনের লক্ষ্যে নিম্ন তফসিলে বর্নিত ১৭৪৩ বর্গ কিলোমিটার এলাকা বাংলাদেশ গেজেটে প্রকাশের তারিখ থেকে ‘সেন্টমার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া’ ঘোষণা করা হইল।