বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

শীতের আগমনে ঠোঁটের যত্ন নিন

Online News Portal 24 14 অক্টোবর 2023, 04:47 দুপুর 453 বার পঠিত
শীতের আগমনে ঠোঁটের যত্ন নিন

শীত আসতে আর বেশি দেরি নেই! এরই মধ্যে বাতাসে কমছে আর্দ্রতার পরিমাণ। অক্টোবরেই ত্বক ও ঠোঁট শুকিয়ে যাচ্ছে। অনেকের আবার ঠোঁট ফেটে গেছে এখনই। তাহলে শীতে কী অবস্থা হবে, একবার ভেবে দেখুন!

এজন্য এখন থেকেই ঠোঁটের যত্ন নেওয়া শুরু করুন। বিশেষ করে রাতে ঠোঁটের বিশেষ যত্ন নিন। 
জেনে নিন ঠোঁটের যত্ন নিতে কী কী করবেন
-নারকেল তেলের সঙ্গে বাদাম তেল, অলিভ অয়েল, অর্গান অয়েল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এটি প্রতিদিন দু’বার করে ১৫ মিনিটের জন্য ঠোঁটের উপর লাগান। এটি আপনার ঠোঁটের আর্দ্রতা বজায় রাখবে ও ঠোঁট ফাটার সমস্যা কমাবে।ঠোঁটের যত্নে লিপবাম অবশ্যই সঙ্গে  রাখুন । লিপবাম ঠোঁটের শুষ্কভাব দূর করে। এতে ঠোঁট কম ফাটবে। বাড়ির বাইরে বের হলে অবশ্যই লিপবাম ব্যবহার করুন।এছাড়াও সপ্তাহে এক দিন সমপরিমাণ মধু ও পেট্রোলিয়াম জেলি মিশিয়ে ঠোঁটে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এরপর পরিষ্কার তুলা দিয়ে আস্তে আস্তে তুলে ফেলুন, এতে ঠোঁট কোমল হবে। ঠোঁট মোলায়েম রাখতে তিলের তেলও ব্যবহার করা যেতে পারে। সমপরিমাণ গ্লিসারিন ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগালেও তা ময়েশ্চারাইজারের কাজ করবে।
ঠোঁটের মসৃণতা বজায় রাখতে স্ট্রবেরির ক্বাথ, মধু ও দুধের সর মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন।  ১৫/২০ পর ধুয়ে ফেলুন।
ঠোঁটের কোমলতা বজায় রাখতে প্রতিদিন অলিভ অয়েল, মধু ও গোলাপজল একসাথে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। মিনিট ১০ পর আলতো ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।