বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সীতাকুণ্ডের ঘটনায় দোষীদের শাস্তি পেতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন 06 জুন 2022, 06:24 বিকাল 240 বার পঠিত
সীতাকুণ্ডের ঘটনায় দোষীদের শাস্তি পেতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীতাকুণ্ডের আগুন ও বিস্ফোরণের ঘটনা তদন্ত করে কারো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সে যতো শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতকুণ্ড ট্র্যাজেডিতে আহতদের দেখতে যান। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।   

স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘‘অবহেলা বা দায় থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় শক্তিশালী হোক। কেউই আইনের ঊর্ধ্বে নয় ’’

এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

তিনি ফায়ার সার্ভিস কর্মীদের মৃত্যুর কথা টেনে বলেন, ‘‘আগুন নেভাতে গিয়ে আমাদের ৯ জন ফায়ার সার্ভিসের কর্মীর মৃত্যু হয়েছে। এ ছাড়া এই মুহূর্তে ১৫ জন সিমএইচসহ ঢাকায় তিনটি হাসপাতালে আইসিইউতে আছেন। তাদের অবস্থা সংকটাপন্ন।’’