বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

মোহাম্মদ খাইরুল আমিন 19 অক্টোবর 2024, 04:27 দুপুর 302 বার পঠিত
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে শুক্রবার গভীর রাতে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বারৈয়াঢালা ইউনিয়নের লালানগর গ্রামে রাত ১টার দিকে ফিরোজ খান (৩৫) নামের ওই নেতাকে হত্যা করা হয়।

ফিরোজ উপজেলার উত্তর কলাবাড়িয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লালানগর এলাকায় স্বজনের বাড়ি থেকে ডেকে নিয়ে ফিরোজকে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে বলে শুনেছি।”

তিনি বলেন, পুলিশ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।

শনিবার দুপুর পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এবং নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেননি।

ওসি মুজিবুর বলেন, মারা যাওয়া ফিরোজের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় পাঁচটি ডাকাতির মামলা রয়েছে।