বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সব জেলায় হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ

অনলাইন নিউজ পোর্টাল 25 জানুয়ারী 2021, 03:11 দুপুর 85 বার পঠিত
সব জেলায় হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ

দেশের সব বিভাগ ও জেলায় হাইটেক বা সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকার প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীনে দেশের সব বিভাগ ও জেলায় হাইটেক বা সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়া গাজী মোহাম্মদ শাহনওয়াজের (হবিগঞ্জ-১) প্রশ্নের জবাবে পলক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এরই মধ্যে ১৯টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ শুরু হয়েছে। হবিগঞ্জ জেলার সদর উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান প্রতিমন্ত্রী।