বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাভারে দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২

মোহাম্মদ খাইরুল আমিন 06 সেপ্টেম্বর 2023, 02:30 দুপুর 382 বার পঠিত
সাভারে দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।

বুধবার ভোরে রাতে আমিনবাজার ও হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। আমিনবাজারের সালেহপুর ব্রিজে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মারা যায় অটোরিকশা চালক মামুন শেখ (৪৫)। তার গ্রামের বাড়ি পাবনা জেলার চাটমোহর থানার মনছুরাপুর গ্রামে। হেমায়েতপুরে নিহত অপরজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি (৫০) ৷ তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ৷

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক সাহা জানায়, সালেহপুর ব্রিজ এলাকায় আরিচাগামী লেনে অটোরিকশা চালক মামুন শেখকে অজ্ঞাত পরিবহন চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। অপর দিকে হেমায়েতপুরে আরিচাগামী লেনে গাড়ির ধাক্কায় সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়৷