সাতক্ষীরায় পানিবন্দি সহস্রাধিক মানুষ
অনলাইন নিউজ পোর্টাল
•
30 মে 2021, 06:17 বিকাল
•
177 বার পঠিত
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন। চারদিকে পানি থৈ থৈ করছে। গত কয়েকদিন ধরে পানির নিচে রয়েছে পুরো ইউনিয়ন। এতে করে পানিবন্দি মানুষের খাদ্য সংকটের পাশাপাশি স্যানিটেশন সমস্যা প্রকট আকার ধারণ করেছে। নিরুপায় হয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে পরিবার নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন।
জনপ্রতিনিধিদের দাবি, দুর্যোগ এলে জরুরিভিত্তিতে কাজ না করে যদি আগে থেকেই বেড়িবাঁধের কাজ করা হতো, তাহলে এভাবে পানিতে তলিয়ে থাকতে হতো না। খাদ্য নয়, টেকসই বেড়িবাঁধ দিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।