সাতছড়িতে মিলল বিপুল অস্ত্র
মোহাম্মদ খাইরুল আমিন
•
28 ডিসেম্বর 2021, 07:05 সকাল
•
254 বার পঠিত
সিলেটের হবিগঞ্জ সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর থেকে ১৫ টি রকেট প্রপেলড গ্রেনেড ও চারটি বাক্সে ৫১০ রাউন্ড ভারী মেশিনগানের গুলি উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. আসাদুজ্জামান।
জানানো হয়েছে, রোববার রাত ৩টা থেকে সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালানো হয়। এ সময় ১৫টি রকেট প্রপেলড গ্রেনেড ও চার বাক্স গুলি উদ্ধার করা হয়। বাক্সগুলোতে ৫১০ রাউন্ড গুলি রয়েছে- যা ভারী মেশিনগানে ব্যবহার করা হয়।
উদ্যানের ভেতরে আরেকটি স্থানে অভিযান চলছে বলেও জানান ডিআইজি মো. আসাদুজ্জামান। সেখানেও অস্ত্র পাওয়া যেতে পারে বলে তার ধারণা।