বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ফিচার

শাশুড়িকে কুপিয়ে হত্যা করলেন মেয়ের জামাই

মোহাম্মদ খাইরুল আমিন 24 আগস্ট 2022, 10:07 দুপুর 290 বার পঠিত
শাশুড়িকে কুপিয়ে হত্যা করলেন মেয়ের জামাই

মেহেরপুরের গাংনীর করমদি এলাকায় শাশুড়ি রঙ্গিলাকে কুপিয়ে হত্যার ঘটনায় জামাই বাদশা মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

গত (২৩ আগস্ট) রাত ৯টার দিকে করমদি গ্রামে অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাদশা মিয়া করমদি শাহবুর পাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।

এদিকে এলাকাবাসির কাজ থেকে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার বেলা ১১টার দিকে তার স্ত্রী রিংকি খাতুনকে ধারালো হাসুয়া দিয়ে কোপানোর সময় মেয়েকে বাঁচাতে রিংকির মা রঙ্গিলা খাতুন (৪৫) ছুটে আসেন। এ সময় তাকেও এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যান বাদশা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নিয়েছে। এছাড়া তার স্ত্রী রিংকি খাতুন বর্তমানে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন।

গাংনী থানার এসআই মাসুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক বাদশা মিয়া মঙ্গলবার সারাদিন পালিয়ে থাকার পর রাতের আঁধারে আত্মগোপনে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।