শারীরিক অসুস্থতার কারণে বিএসএমএমইউ-তে ভর্তি ওবায়দুল কাদের
অনলাইন নিউজ পোর্টাল
•
14 ডিসেম্বর 2021, 06:54 বিকাল
•
272 বার পঠিত
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন।
মঙ্গলবার সকালে রাজধানীর বিএসএমএমইউ-তে ভর্তি হয়েছেন তিনি।
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে অহেতুক ভীড় না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। একইসঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল প্রকার দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার জন্য কঠোর পরামর্শ প্রদান করেছেন।