বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

মোহাম্মদ খাইরুল আমিন 10 মার্চ 2024, 12:36 দুপুর 202 বার পঠিত
সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৫দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটি এবং কক্সবাজারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনি¤œ তাপমাত্রা থাকবে শ্রীমঙ্গলে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৪ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১১ মিনিটে।