বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৮ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 09 সেপ্টেম্বর 2021, 06:29 বিকাল 258 বার পঠিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৮ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৭৯৪ জনে। এ সময় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৮৮। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত বেড়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২ হাজার৫৮৮ জন। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জনে।

গতকাল বুধবার করোনায় আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু ও  ২ হাজার ৪৯৭ জনের আক্রান্তের খবর জানিয়েছিলো স্বাস্থ্য অধিদফতর।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়।