বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৪৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

অনলাইন নিউজ পোর্টাল 21 সেপ্টেম্বর 2021, 05:57 বিকাল 279 বার পঠিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৪৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৪৬ ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২১১ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। আর এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ জন।  

মঙ্গলবার বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৪৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়ায় এক হাজার ৩১ জনে।

ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ৮৩৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৯৫ জন।