বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সারাদেশে দেড় হাজারেরও অধিক প্রাথমিক বিদ্যালয় ডুবে গেছে

অনলাইন নিউজ পোর্টাল 26 জুলাই 2020, 10:01 রাত 1,977 বার পঠিত
সারাদেশে দেড় হাজারেরও অধিক প্রাথমিক বিদ্যালয় ডুবে গেছে

জুন থেকে শুরু হওয়া বন্যায় এরইমধ্যে তলিয়ে গেছে দেশের প্রায় ৩১টি জেলা। এসব এলাকায় অনেক স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্কুল আবার বিলীন হয়ে গেছে নদীগর্ভে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো। সারাদেশে দেড় হাজারেরও অধিক প্রাথমিক বিদ্যালয় ডুবে গেছে। এছাড়াও অনেক মাধ্যমিক বিদ্যালয় ও কলেজও ডুবে গেছে।

ডুবে যাওয়া বিদ্যালয়ের ভেতরে পানি যাওয়ায় আসবাবপত্র, বই-খাতাসহ বিদ্যালয় পরিচালনার প্রয়োজনীয় অনেক কাগজপত্র নষ্ট হয়ে গেছে। এর ফলে ৩৫ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। 

শিক্ষা অধিদফতরের একটি সূত্র জানিয়েছে, দেড় হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যার কারণে প্রত্যক্ষ ক্ষতির সম্মুখীন হয়েছে। এছাড়াও অনেক বিদ্যালয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যে বিদ্যালয়গুলো এখনো ডুবে যায়নি সেগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছে স্থানীয়রা। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বিদ্যালয়গুলোই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ডিপিই’র একটি সূত্র বলছে, সারাদেশে যে পরিমাণ সরকারি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে তা সংস্কার করতে প্রায় ৩০ কোটির মতো টাকা লাগবে। গত বছরও বন্যার কারণে ২০ কোটির মতো টাকা ব্যয় হয়েছিল।