সারা দেশের ২৯ সিভিল সার্জনকে ওএসডি
সারা দেশের ২৯ জন সিভিল সার্জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রবিবার (২ মার্চ) স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায়, ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (রিলিজ) বলে গণ্য হবেন।
ওএসডি হওয়া ২৯ জন সিভিল সার্জন—
১. বরিশাল - ডা. মারিয়া হাসান
২. কুষ্টিয়া - ডা. মো. আকুল উদ্দিন
৩. শরিয়তপুর - ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান
৪. সিলেট - ডা. মনিসর চৌধুরী
৫. নোয়াখালী - ডা. ইফতেখার
৬. পিরোজপুর - ডা. মিজানুর রহমান
৭. কক্সবাজার - ডা. আসিফ আহমেদ হাওলাদার
৮. ঝালকাঠি - ডা. এইচ এম জহিরুল ইসলাম
৯. ফেনী - ডা. মো. শিহাব উদ্দিন
১০. পাবনা - ডা. শহীদুল্লাহ দেওয়ান
১১. শেরপুর - ডা. মুহাম্মদ জসিম উদ্দিন
১২. জামালপুর - ডা. মো. ফজলুল হক
১৩. পটুয়াখালী - ডা. এস এম কবির হোসেন
১৪. মেহেরপুর - ডা. মো. মহীউদ্দিন
১৫. নেত্রকোণা - ডা. অনুপম ভট্টাচার্য
১৬. টাঙ্গাইল - ডা. মিনহাজ উদ্দিন মিয়া
১৭. ঠাকুরগাঁও - ডা. নূর নেওয়াজ আহমেদ
১৮. গাইবান্ধা - ডা. কানিজ সাবিহা
১৯. জয়পুরহাট - ডা. রুহুল আমিন
২০. গাজীপুর - ডা. মাহমুদা আখতার
২১. কিশোরগঞ্জ - ডা. সাইফুল ইসলাম
২২. বরগুনা - ডা. প্রদীপ চন্দ্র মন্ডল
২৩. নওগাঁ - ডা. নজরুল ইসলাম
২৪. রংপুর - ডা. মোস্তফা জামান চৌধুরী
২৫. নীলফামারী - ডা. হাসিবুর রহমান
২৬. মানিকগঞ্জ - ডা. মোকছেদুল মোমিন
২৭. লালমনিরহাট - ডা. নির্মলেন্দু রায়
২৮. পঞ্চগড় - ডা. মোস্তাফিজুর রহমান
২৯. কুড়িগ্রাম - ডা. মনজুর এ মোর্শেদ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বয়ংক্রিয়ভাবে ওএসডি হিসেবে গণ্য হবেন।