সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২১০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
অনলাইন নিউজ পোর্টাল
•
09 আগস্ট 2021, 06:16 বিকাল
•
81 বার পঠিত
আজ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ২১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ১৮১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২৯ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১২১ জনসহ মোট ১৮১ জন রোগী ভর্তি হন। অপরদিকে ঢাকার বাইরের ২৯ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা জেলা ব্যতীত) ১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে তিনজন ও বরিশাল বিভাগে দুইজন রয়েছেন।
মোট ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৯৩১ জনে। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ৮৬৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৬৮ জন।