বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সারা বিশ্বে করোনায় আক্রান্ত ১৮ কোটি ৬৩ লক্ষাধিক

অনলাইন নিউজ পোর্টাল 09 জুলাই 2021, 10:13 দুপুর 747 বার পঠিত
সারা বিশ্বে করোনায় আক্রান্ত ১৮ কোটি ৬৩ লক্ষাধিক

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৮ কোটি ৬৩ লাখ ৩৪ হাজার ১১৯ জন এবং মারা গেছে ৪০ লাখ ২৬ হাজার ৩৬৬ জন।

সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৭ কোটি চার লাখ ৭০ হাজার ৫০৬ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ১৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জন। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৭৭ হাজার ৮২২ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বর্তমান বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৪৬ লাখ ৭৬ হাজার ৮৯৬ জন এবং মারা গেছে ছয় লাখ ২২ হাজার ২১৩ জন। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক,  ব্রিটেন, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি। ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি সাত লাখ ৪৩ হাজার ১৩ জন এবং মারা গেছে চার লাখ পাঁচ হাজার ৫২৭ জন।

এদিকে ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৮৯ লাখ ৬২ হাজার ৭৮৬ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৩০ হাজার ৩৪৪ জন।