বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 12 সেপ্টেম্বর 2021, 10:25 দুপুর 248 বার পঠিত
সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু

 গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৪ লাখের বেশি মানুষের। তবে এক দিনের হিসাবে বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৭০৯ জন। এর আগের দিন করোনায় মারা যান ৯ হাজার ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৪৫১ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ৯৩ হাজার ৪৫৫ জনের।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ লাখ ৩৮ হাজার ৫০২ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৮৫৫ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৩৯০ জন।