বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবে সরকার

মোহাম্মদ খাইরুল আমিন 10 মার্চ 2022, 08:50 রাত 312 বার পঠিত
সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবে সরকার

২০২১ সালে হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে কেন্দ্র করে উগ্র সাম্প্রদায়িক এক বিশেষ গোষ্ঠীর হামলায় নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজার জেলায় ক্ষতিগ্রস্ত হিন্দুদের মন্দির, পূজামণ্ডপ ও ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
এ বিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া জানান, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ ফান্ড থেকে হিন্দু সম্প্রদায়ের ৩১টি ক্ষতিগ্রস্ত মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৪ লাখ ৭৫ হাজার টাকার চেক হস্তান্তর করতে যাচ্ছি।