বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সামাজিক সহায়তা থেকে বঞ্চিত হয়েছে ৭৫ শতাংশ হতদরিদ্র

অনলাইন নিউজ পোর্টাল 28 মে 2021, 09:20 সকাল 618 বার পঠিত
সামাজিক সহায়তা থেকে বঞ্চিত হয়েছে ৭৫ শতাংশ হতদরিদ্র

অতি দরিদ্রদের ৭৫ শতাংশ জনগোষ্ঠীই সরকারের সামাজিক কর্মসূচির আওতায় দেয়া সহায়তা পায়নি। অর্থাৎ, করোনা মহামারিতে মাত্র ২৫ শতাংশ অতি দরিদ্র মানুষ সরকারের দেয়া সহায়তা পেয়েছেন। বাকি যারা এই সুবিধা পেয়েছেন, তারা সবচেয়ে কম আয়ের মানুষ নন। এমনও দেখা অপেক্ষাকৃত সচ্ছল মানুষও সরকারের সামাজিক সহায়তা নিয়েছে।

গতকাল ‘করোনা ক্ষতিগ্রস্থদের ত্রাণ কর্মসূচি : কতটা কার্যকর ছিল?’ শীর্ষক গবেষণা থেকে এসব তথ্য উঠে এসেছে। সিপিডি, অক্সফাম ইন বাংলাদেশ, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে গবেষণা ও ভার্চুয়াল সংলাপটি আয়োজন করে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. মোস্তাফিজুর রহমান। সংলাপটি পরিচালনা করেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য্য।