শাকসবজি রপ্তানি বাড়াতে চায় সরকার: কৃষিমন্ত্রী
অনলাইন নিউজ পোর্টাল
•
28 মে 2021, 08:51 সকাল
•
691 বার পঠিত
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের শাক-সবজি ফল এসব রফতানি সরকার আরও বাড়াতে চায়। এ জন্য সরকার সব রকম সহায়তা দেবে। গতকাল সচিবালয়ে শাক-সবজি ও ফল রফতানি বৃদ্ধির লক্ষ্যে করণীয় নিয়ে পর্যালোচনা সভার শুরুতে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, শাক-সবজি, ফলমূল রফতানি করার অপার সুযোগ আমাদের রয়েছে। বিশেষ করে ইউরোপীয় দেশগুলোতে যেসব সবজি যাচ্ছে তার বেশিরভাগ ভোক্তা প্রবাসী বাঙালিরা। শুধু বাঙালি মার্কেটে নয়, যারা মাইগ্রেন্ট তাদের মার্কেটে নয়, ইউরোপীয়রা যেখানে কেনাকাটা করে, তাদের ডিপার্টমেন্টাল স্টোর, সেসব জায়গায় আমরা কীভাবে নিতে পারি, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে।