বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাজাপ্রাপ্ত পলাতক সাবেক এসআই গ্রেপ্তার

মোহাম্মদ খাইরুল আমিন 26 এপ্রিল 2022, 06:04 বিকাল 358 বার পঠিত
সাজাপ্রাপ্ত পলাতক সাবেক এসআই গ্রেপ্তার

সারাজীবন চাকরী করেছেন পুলিশে। সেই পুলিশের কাছ থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন সাবেক এসআই আব্দুল মান্নান। কিন্তু অবসরপ্রাপ্ত এবং সাজাপ্রাপ্ত এই সাবেক পুলিশ কর্মকর্তাকে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেই অভিযানে মান্নানকে গ্রেপ্তার করা হয়। 

গত বছরের ১০ নভেম্বর আদালত তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন। সেই সঙ্গে জরিমানা করেছিলেন ২০ লাখ টাকা। 

পালিয়ে বেড়ানো ৬৫ বছর বয়সী মান্নান ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার রমিজ উদ্দীর ছেলে।

ওসি তানভিরুল ইসলামের কাছ থেকে জানা যায়, ২০২০ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ এলাকার হোসেন আলীর ছেলে ইয়াসিন আলী আদালতে  মান্নানের বিরুদ্ধে মামলা করেন। ঠাকুরগাঁওয়ের যুগ্ম দায়রা জজ আদালতে চেক জালিয়াতির মামলা করেন তিনি। মান্নান আর্মড পুলিশের এসআই পদে চাকরি করতেন। অবসরে যাওয়ার পর তার বিরুদ্ধে এই মামলা হয়।

ওসি বলেন, গত ১০ নভেম্বর মান্নানকে এক বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করেন আদালত। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালতের পরোয়ানা ঠাকুরগাঁও থানায় আসার পর পুলিশ তাকে ধরার চেষ্টা শুরু করে।

আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে আদালতের মাধ্যমে মান্নানকে ঠাকুরগাঁও জেলা কারাোরে পাঠানো হয়েছে বলে তিনি জানান।