বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাহেদকে পালাতে সহায়তায় দুইজনকে গ্রেপ্তার

অনলাইন নিউজ পোর্টাল 17 জুলাই 2020, 09:57 রাত 897 বার পঠিত
সাহেদকে পালাতে সহায়তায় দুইজনকে গ্রেপ্তার

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে ঢাকা থেকে পালাতে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি প্রাইভেটকার ও ব্যাংকের ৪৮টি চেকের পৃষ্ঠা। বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আশিক বিল্লাহ জানান, ৭ জুলাই সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে করোনার টেস্ট জালিয়াতি মামলার পর গ্রেপ্তার এড়াতে সাহেদ আত্মগোপনে যায়। এ সময় সাহেদ ঢাকা থেকে মহেশখালি, কুমিল্লা যায়। এছাড়া ট্যাকিং করে দেখা গেছে, এই গাড়িটিতেই সাহেদকে আরিচাতে নামিয়ে দিয়ে আসা হয়েছে। তিনি আরও বলেন, ‘দুইজনকে গ্রেপ্তারের সময় আমরা ৪৮টি চেকের পাতা পেয়েছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এদিকে রিজেন্ট চেয়ারম্যান সাহেদ করিমের বিষয়ে যেকোন তথ্য জানাতে ‘হটলাইন’ নম্বর চালু করেছে র‌্যাব। আজ থেকে সাহেদের যেকোন তথ্য ফোনে, ক্ষুদে বার্তা অথবা ইমেইল-এর মাধ্যমে জানানো যাবে।