বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান গ্রেপ্তার

মোহাম্মদ খাইরুল আমিন 27 জানুয়ারী 2025, 08:51 সকাল 321 বার পঠিত
সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান গ্রেপ্তার

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৬ জানুয়ারি) রাতে রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিস্তারিত পরে জানানো হবে।