বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন মারা গেছেন

অনলাইন নিউজ পোর্টাল 10 জুলাই 2020, 10:35 দুপুর 598 বার পঠিত
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন মারা গেছেন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন মারা গেছেন। বৃহস্পতিবার থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ১২টা ২৬ মিনিটে তিনি মারা যান। মৃত্যুর সময় সাহারা খাতুনের বয়স হয়েছিল ৭৮ বছর।

তিনি কিডনি ও শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছিলেন। গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংককে নেওয়া হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পীকারসহ আরো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। এরপর তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেন। তিনি তৃতীয় মেয়াদে জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের প্রতিনিধিত্ব করছিলেন।