বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী মারা গেছেন

অনলাইন নিউজ পোর্টাল 16 নভেম্বর 2020, 03:24 দুপুর 167 বার পঠিত
সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী মারা গেছেন

শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী মারা গেছেন।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

এর আগে গত ৫ নভেম্বর থেকে ওই সিএমএইচ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তার নাতি উদয় শওকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি কিডনি, ডায়াবেটিস, নিউমোনিয়া ও উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।