বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

রোনালদো গোলে শিরোপা জিতল জুভেন্টাস

অনলাইন নিউজ পোর্টাল 21 জানুয়ারী 2021, 09:56 সকাল 313 বার পঠিত
রোনালদো গোলে শিরোপা জিতল জুভেন্টাস

নাপোলিকে ২-০ গোলে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতল জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত হওয়া আন্দ্রে পিরলোর শিষ্যদের হয়ে একটি করে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো ও আলভারো মোরাতা।

বুধবার মাপেই স্টেডিয়ামে রাতে এদিন জুভদের কোচ হিসেবে প্রথম শিরোপার স্বাদ পেলেন দলটির সাবেক ফুটবলার পিরলো।

এদিন প্রথমার্ধে দুই দলই সমান দাপট দেখিয়ে ফুটবল খেলে। তবে শক্তিতে এগিয়ে থাকা জুভরা আধিপত্য বিস্তার করতে পারেনি।

কিন্তু দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় জুভেন্টাস। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৬৪তম মিনিটে দলকে লিড এনে দেন রোনালদো। বের্নারদেস্কির কর্নার নাপোলির ডিফেন্ডার বাকাইয়োর গায়ে লেগে গোলমুখে পেয়ে যান অরক্ষিত পর্তুগিজ ফরোয়ার্ড। অনায়াসে জাল খুঁজে নেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।