বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রংপুরে ট্রাকের ধাক্কায় হেলপারের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 23 সেপ্টেম্বর 2022, 10:38 দুপুর 410 বার পঠিত
রংপুরে ট্রাকের ধাক্কায় হেলপারের মৃত্যু

রংপুরে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে আরেকটি ট্রাকের ধাক্কায় আলমগীর হোসেন নামে এক হেলপার নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে রংপুর সদর উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের হাসনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন নগরীর মর্ডান মোড়ের বাসিন্দা।

এদিকে জানা যায়, অন্য ট্রাকে ধাক্কা দেওয়ায় পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে পেছনের ট্রাকচালক জালাল এবং হেলপার আলমগীর আটকে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে জালালকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। তবে চাপা পড়ে হেলপার আলমগীরের ট্রাকের ভেতরেই মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।