বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রিকশা উল্টে প্রাণ গেল ইডেন কলেজের শিক্ষার্থীর

মোহাম্মদ খাইরুল আমিন 21 জুলাই 2022, 11:56 দুপুর 237 বার পঠিত
রিকশা উল্টে প্রাণ গেল ইডেন কলেজের শিক্ষার্থীর

ঈদের ছুটি শেষে করে বাড়ি থেকে ঢাকায় ফিরেছিলেন উম্মে সালমা। কিন্তু রাজধানীতে ফিরেই প্রাণ হারালেন ইডেন কলেজের এই শিক্ষার্থীর। ব্যাটারিচালিত রিকশা উল্টে মারা গেছেন তিনি।

২৪ বছর বয়সী উম্মে সালমার বাড়ি ভোলার চরফ্যাশনের আসলামপুরে। ইডেনের বাংলা বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন তিনি। মহিলা কলেজটির রাজিয়া ছাত্রী নিবাসে থাকতেন সালমা। 

আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে লঞ্চে করে ঢাকায় ফেরেন তিনি। এরপর বংশালের নর্থ সাউথ রোডে দুর্ঘটনায় পড়েন।

তার সঙ্গে ছিলেন তার চাচাতো ভাই মো. হাসান। তিনি জানান, ঈদের ছুটিতে সালমা গ্রামে গিয়েছিলেন। বুধবার রাতে তারা একসঙ্গেই লঞ্চে করে ঢাকায় ফেরেন। সদরঘাটে লঞ্চে নেমে ব্যাটারি চালিত রিকশায় করে ইডেনের হোস্টেলে যাচ্ছিলেন সালমা। 

বোনকে পৌঁছে দিতে সঙ্গে ছিলেন হাসানও। পথিমধ্যে বংশাল নর্থ সাউথ রোডে তাদের রিকশাটি গর্তে পড়ে উল্টে যায়। রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান সালমা। রিকশা থেকে পড়ে হাসানও আঘাত পান। তবে সেটা গুরুতর ছিল না। 

দুর্ঘটনার পর রিকশা চালক রিকশাটি নিয়ে পালিয়ে যান। 

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়ার কাছ থেকে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে সালমাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।