রিজভী মোহাম্মদপুরে শীতবস্ত্র বিতরণ করলেন
অনলাইন নিউজ পোর্টাল
•
09 ফেব্রুয়ারি 2021, 03:20 দুপুর
•
101 বার পঠিত
গরিব অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু ও যুগ্ম আহ্বায়ক ডা. মোফাখ্খারুল ইসলাম রানার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান মাহবুব, শিক্ষক ও প্রকৌশলী ইকবালুর রহমান রুকন।