রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন
অনলাইন নিউজ পোর্টাল
•
02 জুন 2021, 07:34 সকাল
•
302 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন সংস্কার এবং রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসীর উদ্যোগে রেলস্টেশন প্লাটফর্মে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড মো. লোকমান হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল প্রমুখ।