রাত পোহালেই গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন
মোহাম্মদ খাইরুল আমিন
•
03 জানুয়ারী 2023, 06:47 বিকাল
•
239 বার পঠিত
আগামীকাল গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (৪ জানুয়ারি) ওই আসনে ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে।
আজ(৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ এ সম্পর্কিত নির্দেশনা জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের পাঠিয়েছে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ জানুয়ারির প্রজ্ঞাপন মোতাবেক জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ শূন্য আসনে ৪ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জানা যায় নির্বাচনী এলাকায় যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেসব স্থাপনায়
ব্যাংকের কোনো শাখা বা উপ-শাখা থাকলে তা বন্ধ থাকবে। এবং নির্বাচনী এলাকায় ব্যাংকের কোন শাখায় বা উপশাখায় কর্মরত ভোটারের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে পরামর্শ দেয়া হলো।