রাঙামাটিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে ২ সন্ত্রাসী নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
13 অক্টোবর 2020, 10:32 রাত
•
231 বার পঠিত
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে সন্ত্রাসী গ্রুপ দুই ক্যাডার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর এক সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নিরাপত্তা বাহিনীর একটি দল টহল দেওয়ার সময় ইউপিডিএফ ক্যাডাররা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ গুলি বিনিময়ের একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে ইউপিডিএফের দুই ক্যাডারের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। এসময় আহত হন নিরাপত্তা বাহিনীর এক সদস্য। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।