রাঙামাটিতে করোনা সংক্রমণের হার বাড়ছে
দিন দিন রাঙামাটিতে বাড়ছে করোনা আক্রান্তের হার। জেলা সদরের পাশাপাশি উপজেলাগুলোতেও বাড়ছে এ করোনা রোগীর সংখ্যা। গত ১দিনে রাঙামাটি জেলায় করোহয়েছেন।নাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ জন। তার মধ্যে রাঙামাটি সদর উপজেলায় ১৫ জন, বাঘাইছড়ি এক জন, রাজস্থলী ৬ জন ও কাউখালীতে ৩ জন করোনায় আক্রান্ত
করোনা বিষয়ক ফোকাল পার্সস ডা. মোস্তফা কামাল জানান, রাঙামাটিতে সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা সংক্রমণের হার বাড়ছে। রাঙামাটি জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ৭৭৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯১ জন। এ পর্যন্ত রাঙামাটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৯ জন। তারা সবাইকে করোনা আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার্থে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তারা মারা যান। রাঙামাটিতে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করেছে ১৩ হাজার ১৪৭ জন। তার মধ্যে নেগেটিভ এসেছে ১১ হাজার ৩৭৪ জন। রাঙামাটিতে করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৪০ হাজার ৩৫৫ জন। এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩৩ হাজার ১৩ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৮ হাজার ৮৮১ জন।
আবার এ দিকে রাঙামাটিতে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে আছে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদা।স্যর